মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - | শুক্রবার, ২০২৬ অক্টোবর ২৩, ০৩:২৬ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন
অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ লাপাত্তা শ্বশুরবাড়ির লোকজন

ময়মনসিংহের গফরগাঁওয়ে নাদিয়া আক্তার (১৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সেই বাড়ি ছেড়ে চলে গেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার গভীর রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের হাতিখলা গ্রামের কাওছার মিয়ার বাড়ি থেকে ওই নাদিয়ার মরদেহ  উদ্ধার করে।

নিহত নাদিয়া আক্তার দক্ষিণ গফরগাও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগবাড়ি গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর আগে হাতিখলা গ্রামের নূর চানের ছেলে কাওসারের সঙ্গে নাদিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। গত বুধবার রাত ৮টার দিকে মেয়ের মা ময়ফুল বানুকে নিহতের জামাই কাওছার মিয়ার এক আত্মীয় তার মুঠোফোনে ফোন করে নাদিয়ার মৃত্যুর খবর দেন। পরে রাত ৯টা দিকে নাদিয়ার স্বজনেরা শ্বশুরবাড়ি গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখতে পান। তখন ওই বাড়িতে নাদিয়ার স্বামীসহ শ্বশুর বাড়ির কাউকে বাড়িতে পাননি তারা। খবর পেয়ে পুলিশ মরদেহটি  উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা ময়ফুল অভিযোগ করে বলেন, নাদিয়াকে হত্যা করা হয়েছে। যদি হত্যা না করবে তাহলে মেয়ে জামাইসহ বাড়ির অন্য সদস্যরাও কেন বাড়ি ছেড়ে পালিয়ে গেল। তাছাড়া নাদিয়া তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানান তিনি।

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহত গৃহবধূর মা বাদী হয়ে অভিযোগ দিয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।